• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে  অভিযান

মতলবে ৭ জেলে আটক, ৪ জনকে কারাদন্ড এবং ১ জনকে অর্থদন্ড প্রদান

Lovelu / ১০০ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭  জেলেকে, ১০ হাজার মিটার কারেন্ট, একটি নৌকা আটক  করা হয়েছে।

 

বুধবার (১৯মার্চ-২০২৫)বিকাল ৩টা হতে  ৫ টা পর্যন্ত  মেঘনা নদীর  দশানী অংশে  অভিযান পরিচালনা করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

 

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, সিসি/পিও মোজাম্মদ কবীর, পুলিশের  উপপরিদর্শক মো: আনোয়ার হোসেন।সহায়তায় করে মোহনপুর আউটপোস্ট, বাংলাদেশ কোস্টগার্ড।

 

আটককৃত ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ০১ জনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।মুছলেকা নিয়ে অবিভাবকের জিম্মায় দেয়া হয় ২ জনকে।

 

 ৭ দিনের কারাদন্ড প্রাপ্তরা হলেন মতলব উত্তর উপজেলার জোড়খালী গ্রামের নুর মো: মিজির ছেলে নুরুল হক, হারেজ সরকারের ছেলে মফিজুল ইসলাম,কাশেম মাতবরের ছেলে নুর হোসেন ও মুল্লুক বেপারীর ছেলে কাউছার। জোড়খালী গ্রামের মাইনুদ্দিন সরকারের ছেলে নুরুল সরকার কে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

মুছলেকা নিয়ে অবিভাবকের জিম্মায় দেয়া হয় জোড়খালী গ্রামের নুরুল হক মিজির ছেলে হাবিবুর রহমান ও জালালুদ্দিন সরকারের ছেলে সাকিব আল হাসান। জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান,

২০২৪-২৫ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধনী) এর আওতায় ১লা মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান  পরিচালনা করা হচ্ছে।

 

সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। বলেন, অভয়াশ্রম ও ঝাটকা রক্ষায় এ সময় নদীতে মাছ ধরা নিষেধ।  আইন অমান্য করলে  ব্যবস্থা নেওয়া  হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category