• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে সামাজিক সংগঠন তারুণ্যে’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল

Lovelu / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

মতলব দক্ষিনে সামাজিক সংগঠন তারুণ্যে’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার খান কমিউনিটি সেন্টারে প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব মো. জাকির হোসেন কামাল।

প্রধান অতিথির বক্তব্যে মো. জাকির হোসেন কামাল বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও পরিপূর্ণভাবে দেশ স্বৈরাচার মুক্ত হতে পারেনি। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দ্বারপ্রান্তে পৌঁছেছি কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে ঢেলে সাজানো সম্ভব হবে।

তিনি আরো বলেন, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন প্রাকৃতিক নানা দুর্যোগেসহ উপজেলা গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। উপজেলার অন্যান্য সংগঠনগুলো এগিয়ে আসলে সমজের অনেক গরীব অসহায় ও খেটে খাওয়া মানুষ উপকৃত হবেন, এছাড়া তিনি সমাজের সকল বিত্তবানদের পাশে থাকার আহবান জানান।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু’র সভাপতিত্বে ও মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, সাবেক সাধারণ সম্পাদক এমদাদ হেসেন খান, পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, ভিপি জাকির, পৌর যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিজান হোসেন মিজি, প্রভাষক মো. আশরাফুল জাহান শাওলিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category