• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলব উত্তরে বিএনপি'র ইফতার মাহফিল 

বিএনপি প্রতি হিংসার রাজনীতি বিশ্বাস করে না: বিএনপি নেতা আলমগীর সরকার

Lovelu / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুরে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।মঙ্গলবার(১৮ মার্চ -২০২৫)উপজেলার সাদুল্যাপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে চান্দ্রাকান্দি এসিএল মডেল একাডেমি স্কুল মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

সাদুল্যাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক বসির আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সাধরণ সম্পাদক আলমগীর সরকার।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ(ওসি)রবিউল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক খয়রুল আহসান বেনু, সিনিয়র যুগ্মআহবায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক আনিছুর রহমান মিয়াজি, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আব্দুল মান্নান সাগর প্রমূখ।

প্রধান অতিথি চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সাধরণ সম্পাদক আলমগীর  সরকার বলেন, গত ১৭বছর মতলবে বিএনপি দলীয় কার্যক্রম করতে গিয়ে অসংখ্য হামলা মামলার শিকার হয়েছি। আমরা ঈদেও বাড়ীতে আসতে পারিনাই। এমনকি আত্মীয়-স্বজন মারাগেলেও তাদের জানাযায় আসতে পারিনাই। গত ১৭বছর আমরা পালিয়ে পালিয়ে দুর্বিষহ জীবন যাপন করেছি। যা ভাষায় বর্ণনা করার মত নয়। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা চাইলেই স্বৈরাচারী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারি। কিন্তু বিএনপি প্রতি হিংসার রাজনীতি বিশ্বাস করে না।

 

এ সময় বক্তারা আরো বলেন, প্রিয় নেতা জনতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। দেশের বর্তমান পরিস্থিতিতে কোন ক্রমেই নিজেদের মধ্যে ঐক্য বিনষ্ট করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category