• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলবে মোবাইল কোর্টে ৪ প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা 

Lovelu / ১৪৯ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৭ মার্চ  পবিত্র মাহে রমজান উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাজার মনিটরিং করার সময় এ জরিমানা করা হয় ।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন মতলব দক্ষিণ  উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।

জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মতলব দক্ষিণে দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ প্রক্রিয়ায় সয়াবিন তেল বোতলজাত করে বাজারজাতকরণ ও বিক্রির অপরাধে নাগদাহ স্টোর মালিককে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড,  একটি বেকারি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০/- অর্থদণ্ড, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায়  দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০০০ (চার হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ব্যবসায়ীগণকে সতর্ক করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন মতলব দক্ষিণ থানা পুলিশের একটি চৌকস টীম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন বলেন,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে  মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। ৪ প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category