• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলবে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

Lovelu / ১৭১ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিনের নেতৃত্বে গণহারে বিভিন্ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা পদত্যাগ করেছেন। 

 

সোমবার(১৭ মার্চ) দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এ পদত্যাগের ঘোষনা দেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন বলেন, বিগত বছরগুলোতে জাতীয় পার্টি ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের অংশীদার ছিল। যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিষ্ট সরকারের আমলে গুম, রাহাজানি ও হত্যার সাথে জড়িত নই। তারপরেও জাতীয় পার্টি ফ্যাসিষ্ট সরকারের সমর্থন দিয়ে যাচ্ছিল। তাই আমরা ওই সময়ে আমাদের কোন কর্মকান্ডে ভুল থাকলে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আর আমি ও আমার উপজেলা এবং পৌর কমিটির সকল সহযোদ্ধাদের নিয়ে গণহারে পদত্যাগ করছি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সক্রিয় ভুমিকা পালন করবো।

 

এ সময় আরো বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সভাপতি মহসিন সরকার, নায়েরগাঁও উত্তর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সার্জেন্ট আব্দুল কাদের, মহিলা জাতীয় পার্টির সভানেত্রী কাজল রেখা প্রমুখ।

 

এ সময় পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়া, উপজেলা যুব সংহতির সভাপতি আলমগীর হোসেন বাবুল ফরাজীসহ উপজেলা, পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category