• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইফতার বিতরণ

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও বিদায় হলেও দেশ এখনো ঝুঁকিমুক্ত নয়ঃ অধ্যাপক ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম

Lovelu / ১১৬ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

 চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের পতন ও বিদায় হলেও দেশ এখনো ঝুঁকিমুক্ত নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা নানা ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র-জনতার বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র করছে। দ্রæত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্তীকালিন সরকারের জন্য সঠিক সিদ্ধান্ত হবে। দেশকে সংকট থেকে বাঁচাতে নির্বাচনের কোনো বিকল্প নেই। সংস্কারের নামে আর নির্বাচন বিলম্ব করা যাবে না। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে এক থাকতে হবে । 

 

 ১৪ মার্চ (শুক্রবার) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও, আশ্বিনপুর, নারায়নপুর, পানির টাংকি, মতলব বাজারসহ বেশ কয়েকটি স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিষ্টদের মত আমরা সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। জোর করে ভোটও নেব না। আমরা জনগণের ভালোবাসা নিয়ে ভোটে জয়লাভ করে নেতৃত্ব দিতে চাই।

 

বক্তব্য রাখেন জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু, মতলব পৌর শ্রমিকদলের সভাপতি মনির হোসেন ফরাজী, বিএনপি নেতা ইলিয়াছ মিয়াজী, রফিক মেম্বার, লিয়াকত, মানিকুর রহমান,  বাদশা মিয়া, খোরশেদ আলম, শাওন খান, মমিন রাজা, জজ মিয়া,  পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম মিয়াজী, সদস্য সচিব শাহাদাত হোসেন অভি, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী ফয়সাল, যুগ্ম আহবায়ক ইব্রাহিম প্রধান, সালাউদ্দিন প্রধান, রুহুল আমিন মিন্টু, বিল্লাল হোসেন, সাদ্দাম, উজ্জ্বল প্রধান, শাকিল পাটওয়ারী, জহিরুল ইসলাম, মানিক রেজা, যুবদল নেতা সাইফুল ইসলাম লিংকন, আবুল বাসার রাজিব, সাইদুল ইসলাম, মামুন প্রধান, টিপু মোল্লা, অন্তর, পৌর ছাত্রদলের আহবায়ক ইদ্রিস সরকার মুন্না,  মতলব ডিগ্রি কলেজে ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইসমাইল হোসেন, সদস্য সচিব বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা রাসেদ মামুন,  কাজী ইব্রাহিম,  কলেজ ছাত্রদল নেতা ফয়সাল রাজা, আহমেদ মুসা, মাহিন, ছাত্রনেতা জয়ন্তু, মোবারক, তানভির, বিপুল, রোমান সিয়াম, তামিম, জাহিদ,  উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, পৌর মৎস্যজীবি দলের সভাপতি আলমগীর হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ।

 

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, ইউনিয়ন ও ওয়ার্ডসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category