• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

Lovelu / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক  :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ-২০২৫) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। 
আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি ) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হাসান, সহকারি শিক্ষা অফিসার  আবু হানিফ, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ , গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আল মামুন জমাদার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম সহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় অবৈধ বালু উত্তোলন বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহন, জাটকা রক্ষা অভিযান জোরদারকরণ, মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিয়ে-ইভটিজিং প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন বক্তারা। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সকলের সহযোগীতা কামনা করেন ইউএনও মাহমুদা কুলসুম মনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category