• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে বাজার ও মৎস্য আড়দে অভিযানে জাটকা ইলিশ  জব্দ 

Lovelu / ১২৪ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক  :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন  বাজার ও মৎস্য আড়দে অভিযানে জাটকা ইলিশ  জব্দ করা হয়েছে। 

 বুধবার(১২ মার্চ-২০২৫) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত বেলতলী, কালিপুর, ষাটনল কুনু মার্কেট, ছেংগারচরসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০ কেজি জাটকা ইলিশ জব্ধ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার জনতা বাজার ও বাবুরবাজার, এখলাশপুরের বিভিন্ন মৎস্য আড়ৎ পরিদর্শন করা হয়। বেলতলী, কালিপুর, ষাটনল কুনু মার্কেট, ছেংগারচরসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস,এএসআই মো. অহিদুর রহমান।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায়  ১ মার্চ-৩০এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ।

অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান  পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category