আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বাঘরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঢাকা দোহার সড়কের দক্ষিণ পাশে রাস্তাটি দীর্ঘদিন যাবত অবহেলিত ছিল।
মাটির রাস্তা হওয়ায় প্রতি বছরই বর্ষাকালে রাস্তাটি ভেঙ্গে গর্তের সৃষ্টি হয় এবং রাস্তাটির বিভিন্ন স্থানে উঁচু-নিচু,আঁকাবাঁকা সৃষ্টি হওয়ায় পথচারীদের পথ চলতে হোঁচট খেতে হয় ।
স্থানীয় জনসাধারণের উদ্যোগে রাস্তাটির মেরামত কাজ চলছে। কেউ টাকা দিয়ে আবার কেউ শ্রম দিয়ে সহযোগিতার ফলেরাস্তার কাজটি এগিয়ে যাচ্ছে তবে দু’পাশে অবস্থিত রাস্তাটিরজমির মালিকপক্ষ রাস্তার তৈরিতে নিজেদেরজমি প্রদানে অনিচ্ছা প্রকাশ করলেও সচেতন মহল মনে করেন সমস্যা টি সমাধান হবে ।
রাস্তাটি সংস্কারের আয়োজকদের ভূয়শিপ্রশংসা করছেন পথচারী ও এলাকাবাসী ।
তারা জানান, এ ধরনের প্রশংসনীয় উদ্যোগ যদি সবাই নিতেন তা হলে প্রতিটি এলাকার রাস্তাঘাট সুন্দর হতো ।অন্যদের মুখাপেক্ষী হয়ে অপেক্ষায় থাকতে হতো না ।
এটা একটি শিক্ষনীয় উদ্যোগ ।