• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে বিএনপির ইফতার মাহফিল  

আগামীর রাজনীতি হবে সাম্য এবং ভ্রাতৃত্বেরঃ বিএনপি নেতা তানভীর হুদা

Lovelu / ১৫৩ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

শহিদুল ইসলাম খোকন :

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, আগামীর রাজনীতি হবে সাম্য এবং ভ্রাতৃত্বের। মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ায় বিএনপির রাজনীতিতে আগামীতে কোন বলয় থাকবে না। আর বলয় থাকলে একটাই বলয় থাকবে সেটি তারেক রহমানের। সেটি হবে ৩১ দফার। এর বাইরে কেউ বলয় বা গ্রুপ সৃষ্টি করতে চাইলে তারা রাজনীতিতে টিকতে পারবেনা। এজন্য যারা বিএনপির রাজনীতি করবেন তাদেরকে আগামী দিনে মানবিক মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সোমবার (১০ মার্চ-২০২৫) বিকেলে দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে দূর্গাপুর ইউনিয়নে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন

 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সব বিষয় ও পেছনের ভেদাভেদ ভুলে গিয়ে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে এক কাতারে আসতে সব পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

দূর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্কাছ আলী প্রধানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, ছাত্র নেতা সারোয়ার আলম আবির প্রমুখ।

 

এসময় মতলব উত্তর উপজেলা, ছেংগারচর পৌর এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষ মিলাদ মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন দূর্গাপুর বাইতুল মামুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের ইসলাম।

 

দোয়া অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি রোবেল প্রধান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category