• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

মতলবে দুধ আর লেবুতে চলছে সেঞ্চুরি! 

Lovelu / ১৭৬ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলবে দুধের লিটারে আর লেবুর হালিতে চলছে সেঞ্চুরি! বাজার গুলোতে রোজার আগে থেকেই ১০০টাকা ১ লিটার গাভীর দুধ ও ১০০টাকায় বিক্রি হচ্ছে লেবুর হালি।  ক্রেতারা বলছেন দুধ আর লেবুতে সেঞ্চুরি হাঁকাচ্ছে বিক্রেতারা।

 

রোজার সময়ে সেহরিতে দুধ ভাত আর ইফতারের সময়ে শরবতে লেবু না হলেই চলে না। প্রতিটি পরিবারে দুধ আর লেবুর ব্যবস্হা থাকতেই হবে। তাই রোজার সপ্তাহের আগেই বাজারে অস্থিরতা দেখা দিয়েছে দুধ আর লেবুতে। দাম হয়ে গেছে দ্বিগুণ। বাজার গুলোতে দুধ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা।লেবুর হালি বিক্রি হচ্ছে ১০০থেকে ১২০ টাকায়।এতে এসব পণ্য কিনতে ক্রেতাকে বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে। রোববার(৯ মার্চ -২০২৫)মতলবের একাধিক খুচরা বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে। ক্রেতাদের বলতে দেখা গেছে দুধ আর লেবুতে চলছে  সেঞ্চুরি। কখনও আবার ওভার সেঞ্চুরি হয়ে যাচ্ছে।

 

লেবু বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশি দাম দিয়ে ঢাকার আড়ত থেকে লেবু কিনে এনে ১০০ টাকা হালি বিক্রি করলেও বেশি লাভ হয় না।

 

দুধ বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গোখাদ্যর অভাব। গাভীর খাদ্যের দাম অনেক বেশি। গরুর রোগবালাইতো আছেই। সব মিলিয়ে ১০০টাকা লিটার দুধ বিক্রি করলেও পোষায় না।

 

 সবজি কিনতে আসা রুবেল হোসেন  বলেন, রোজা উপলক্ষ্যে লেবু কিনতে এসেছিলাম। কিন্তু দোকানে দাম জানতে চাওয়ার পর আর কিনতে ইচ্ছা করছে না। হালি চাচ্ছে ১২০ টাকা। রোজা ঘিরে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছে। নজরদারির অভাবেই এমন পরিস্থিতি হয়েছে।

 

স্হানীয়  ক্রিকেট খেলোয়াড় মো. দিদার বলেন, ক্রিকেটে যেমন রানের সেঞ্চুরি এবং ওভার সেঞ্চুরি হয়,তেমনি দুধ আর লেবুতে এখানে সেঞ্চুরি এবং ওভার সেঞ্চুরি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category