আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সিগঞ্জের শ্রীনগর আড়িয়াল বিলের বরোধানের চারা বীজ তলা হতে সংগ্রহ করে বোরো ধানের জমিতে রোপণ সম্পন্ন হয়েছে।বোরো ধানেরযারা বড় হয়ে সবুজ ছায়ায় ঢেকে গেছে সমস্ত আড়িয়াল বিল।এ অপূর্ব দৃশ্য দেখে দর্শনার্থীদের মন্তব্য,এ যেন সবুজ ছায়া ঢাকা অপূর্ব এক আড়িয়াল বিল।
সফল কৃষক আব্দুর রহমান জানান,মহান আল্লাহর রহমতে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল কৃষক বোরো ধানের চারা রোপন করতে সক্ষম হয়েছেন ।এখন চলছে বোরো ধানের চারা রক্ষণা বেক্ষণ এর পরিচর্যা।উচু জমিতে দেওয়া হচ্ছে নলকূপের সাহায্যে পানি।
যেসব জমির চারার মাঝে ঘাস উঠেছে সেসব ঘাস আচড়া দিয়ে উপড়ে ফেলা হচ্ছে।বোরো ধানের চারা যেন পোকা মাকড় আক্রান্ত না করতে পারে সেজন্য দেওয়া হচ্ছে কীটনাশক ঔষধ ।
দুর্বল চারা গুলোকে সবল করার জন্য দেওয়া হচ্ছে ভিটামিন ।
তিনি আরো জানান ,বর্তমানে আবহাওয়া বোরো ধানের জমির অনুকূলে ।এ আবহাওয়া যদি অব্যাহত থাকে আগামী বৈশাখ পর্যন্ত
তাহলে বৈশাখ মাসের প্রথম দিকে বোরো ধানের ফলন ঘরে তুলতে পারবেন আগাম বোরো ধানের চারা রোপনকারী কৃষক ।