• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

৫ হাজার টাকা জরিমানা 

মতলব উত্তরে নিষিদ্ধ ১০৮ কেজি পলিথিন জব্দ 

Lovelu / ১১৯ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার দায়ে ১ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময়  ১০৮ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(২৬ফেব্রুয়ারি-২০২৫)চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব প্রদান করেন মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।অভিযানে প্রসিকিউশন প্রদান করেন চাঁদপুরের পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

এ সময় মতলব উত্তর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়,অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন(সংশোধন) আইন, ২০১০এর৬ক দন্ড ১৫(১)এর ৪(খ)ধারা লংঘন করায় ১টি দোকান থেকে প্রায় ১০৮ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলথিন জব্দ করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা ধাযপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযুক্ত ব্যাক্তি হলেন ছেংগারচর বাজারের নজরুল স্টোরের আব্দুর ছাত্তার(৬৫)

মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, সরকারের নিষিদ্ধ পণ্যে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

 

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত পিলিথিন উৎপাদন,বিক্রয়ের জন্য প্রদর্শণ,মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্য পরিবহন বা ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category