• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবের খাগুরিয়া ও চান্দ্রাকান্দি গ্রামে ওয়াজ মাহফিল  

ফ্যাসিবাদেরআলেম ওলামারাও হামলা মামলার শিকাড় হয়েছিল…জেলা বিএনপি সদস্য আলমগীর সরকার 

Lovelu / ১৩২ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর খাগুরিয়া শাহী জামে মসজিদ ও চান্দ্রাকান্দি গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারী ২০২৫) বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত মাহফিল চলে। 

 

উত্তর খাগুরিয়া ও চান্দ্রাকান্দি গ্রামে আয়োজিত মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার। খাগুরিয়া মাহফিলে সভাপতিত্ব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আলহাজ্ব মুফতী মুহাম্মদ নাজমুস সায়াদাত ফয়েজী।

 

চান্দ্রাকান্দি মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রিয়াজ প্রধান। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা মুফতী শহিদুল্লাহ বাহাদুর।

 

বক্তব্যে উপজেলা বিএনপি নেতা মো. আলমগীর সরকার বলেন, আমরা যারা রাজনীতি করি প্রতিটি ব্যক্তি ফ্যাসিবাদের হাতে হামলা মামলার শিকাড় হয়েছি। সেটা না হয় মেনে নিলাম, কিন্তু ফ্যাসিবাদেরআলেম ওলামারাও হামলা মামলার শিকাড় হয়েছিল। যা আমরা মেনে নিতে পারি না। এ দেশের কোন মানুষ বাকি নেই সবাই ফ্যাসিবাদের হাতে লাঞ্চিত হয়েছে। কেউই বাদ যায়নি।

 

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ধর্মীয় ওয়াজ মাহফিল করতে প্রশাসনের অনুমতি লাগতো। ওয়াজ মাহফিল করার নাম নিলেই প্রশাসনের পিছনে দৌড়াতে হতো। কিন্তু ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে কোন ধর্মীয় অনুষ্ঠানের জন্য অনুমতি লাগে না। এতেই বুঝা যায় আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি।

 

আলমগীর সরকার বলেন, আগামীতে সকল ফ্যাসিবাদ মুক্ত সরকার গঠন করতে হবে। যাতে করে কেউ ফ্যাসিস্ট হতে না পারে আর জনগণকে সাথে নিয়ে দেশ উন্নয়নে কাজ করে। তিনি উপস্থিত মুসল্লীগনকে নিজেদের সন্তানেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রতি খেয়াল রাখার জন্য অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category