• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ১৩ দিনের মাথায় বড় ভাইয়ের মৃত্যু 

Lovelu / ১৩৬ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছোট ভাইয়ের ১৩ দিন পর বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার আদুর ভিটি গ্রামে এ ঘটনাটি ঘটে। 

 

রোববার (২ ফেব্রুয়ারি -২০২৫)দুপুর আড়াইটায় চাঁদপুরের সদর উপজেলার বিপণীবাগের রূপসী  আবাসিক হোটেল থেকে রুবেল হাসান রাফি(২৮)সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ছোট ভাইয়ের ১৩ দিনের মাথায় বড় ভাই জাহাঙ্গীর আলম সর্দারের (৫৫) মৃত্যু হয়। বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী২০২৫) রাতে মারা যান জাহাঙ্গীর।

 

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা আদুরভিটি গ্রামের হাবিব উল্ল্যা সরদার ছেলে রুবেল হাসান রাফি(২৮)  ও জাহাঙ্গীর আলম সর্দারের (৫৫)।

 

ছয় ভাই ও এক বোনের মধ্যে জাহাঙ্গীর সবার বড় ও রুবেল ছোট। জাহাঙ্গীরের পরিবারে চার সন্তান আছে। রুবেল অবিবাহিত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) তার বিমানে ওঠার কথা ছিল। সদা হাস্যজ্জল সেই রুবেল হাসান রাফি আজ (বুধবার) প্রবাস জীবনের পরিবর্তে ঘুমিয়ে আছে পরোপারের জীবনে।

 

তাদের প্রবাসী ভাই চাঁন মিয়া জানান, আমার ছোট ভাই রুবেলের মৃত্যুর বার পরিবার সইতে পারছে না।ছোট ভাইয়ের এমন মৃত্যুর শোক সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে বড় ভাই জাহাঙ্গীর আলম সর্দার মারা গেছে।১৩ দিনের মধ্যে দুই ভাইকে হারিয়ে তিনিসহ পরিবারের সবাই শোকে মুহ্যমান। পরপর দুই স্বজনের মৃত্যুর ভার নিতে পারছেন না স্বজনেরা।

 

ভাই চান মিয়া দাবি করেন, তাঁর রুবেলকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন তাঁর বন্ধু।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, রুবেলের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা । ঘটনাটির আপাতত তদন্ত চলছে। রুবেলের সঙ্গে থাকা ওই ব্যক্তিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category