• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে বিনামূল্যে চোখ ও ডায়াবেটিসের চিকিৎসা 

Lovelu / ১২৯ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম ফয়েজ আহম্মেদ চৌধুরী ও বেগম মাসুদা ফয়েজ চৌধুরীর স্মরণে একদিনের বিনামূল্যে চক্ষু শিবির ও ডায়াবেটিক রক্ত পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে কালীপুর স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী স্থানীয় দেড় হাজার মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভিখারুদ্দৌলা চৌধুরী বুলু।

 

ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্স আয়োজনে এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন, চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ ও ডায়াবেটিক রক্ত পরিক্ষা করা হয়।

ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের মাধ্যমে লেন্স সংযোগ ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্সের অর্থায়নে করা হয়।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান (চক্ষু বিভাগ) ডা. জামাল নিজামুদ্দিনসহ ১২জনের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দল সেবা প্রদান করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন আহম্মেদ চৌধুরী তুহিন, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন, সমাজসেবক রাসেল ফয়েজ আহম্মেদ চৌধুরী শাহিন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, সাবেক ইউপি চেয়ারম্যান শরিফউল্ল্যা সরকার, ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্সের ব্যবস্থাপক মাইন উদ্দিন চৌধুরী প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category