• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলব উত্তরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ 

ইলিশ আমাদের জাতীয় ঐতিহ্যের একটি..… ইউএনও মাহমুদা কুলসুম মনি

Lovelu / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

ইসমত বাহার:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়২০২৪-২৫ অর্থবছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এআইজিএ উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী-২০২৫) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত বকনা বাছুর বিতরণ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

 

 উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু। এসময় জেলে প্রতিনিধি, কর্মরত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন,

ইলিশ আমাদের জাতীয় মাছ, জাতীয় সম্পদ। ইলিশ আমাদের জাতীয় ঐতিহ্যের একটি। আজকের জাটকা আগামী দিনের পরিপূর্ণ ইলিশ। এই ইলিশ আপনারাই ধরবেন, আপনারাই এর সুফল ভোগ করবেন। তা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য। মা ও জাটকা ইলিশ রক্ষার মাধ্যমে আমরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। এই ইলিশ রক্ষায় সকলের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

 

তিনি আরও বলেন,বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে দরিদ্র জেলে পরিবারগুলাকে স্বাবলস্বী করে তুলতে কাজ করছে সরকার। সঠিকভাবে এসব গরু লালন পালনের মধ্য দিয়ে আপনারা আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করতে পারেন।

 

তিনি বলেন, নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকতে হবে।নিষিদ্ধ সময়ে যারা জেলেদেরকে জাটকা ও ইলিশ ধরার কাজে উৎসাহিত করে তারা দেশ ও জাতির জাতীয় শত্রু। তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category