• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

সভাপতি পদে ২  ও সহ-সভাপতি পদে ২ জনের প্রতিদ্বন্দ্বিতা 

কাল ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির নির্বাচন

Lovelu / ১৩২ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

কাল শনিবার (৮ জানুয়ারি)চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির (রেজি নং ৭৫/চাঁদ ৯৮) নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ছেংগারচর বাজার এলাকায় যেন এখন আনন্দের বন্যা বইছে প্রার্থীদের পক্ষের লোকজনের মাঝে। সভাপতি পদে আব্দুল মান্নান লস্কর(চেয়ার) ও মো. কাউছারুল আবেদীন লিটন (ছাতা), সহ-সভাপতি পদে মো.মিন্টু মিয়া(জিরাপ) ও মো.শাহআলম (বই) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

 

এবছর সভাপতি ও সহ সভাপতি পদ ছাড়া বাকি পদগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটাররা কাদের ভোট দিয়ে আগামির নেতৃত্বের জন্য মনোনীত করবে সেই হিসেব নিকেশ আজ ভোটের মাধ্যমে বোঝা যাবে।নির্বাচনে প্রিসাইডিং  অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইউ আর সি ইন্সট্রক্টর শফিকুল ইসলাম।

 

ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সংখ্যা  ৫৫৭ জন। ভোটার ভোট দিয়ে কাদেরকে বিজয়ী করবে সেই জল্পনা কল্পনার অবসান ঘটবে আজ।

 

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে ছেংগারচর বাজারে গিয়ে দেখা যায়, পোস্টার, ব্যানারে পুরো বাজার এলাকা ছেয়ে আছে। প্রার্থীর পক্ষের লোকজন আরো ব্যানার পোস্টার লাগাচ্ছে। প্রার্থীরা ভোটার দের দ্বারে দ্বারে ঘুরছে ভোটের জন্য। এক কথায় বলা চলে যেন বণিক সমিতির নির্বাচনকে ঘিরে ছেংগারচর বাজারে যেন আনন্দ উদ্দীপনা বিরাজ করছে।

ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে  সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহন। নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে মাঠে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা নিয়োজিত থাকবেন। মাঠে সার্বক্ষনিক ভ্রাম্যমান মোবাইল কোর্ট পর্যবেক্ষনে থাকবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষনের জন্য ইতোমধ্যে মনিটরিং সেল গঠন করা হয়েছে। তারা ২৪ ঘন্টা নির্বাচনী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষন করবেন। নির্বাচনকে ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে।

 

প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন  উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলম।নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন আবু সাইদ ও মানিক ফরাজি।

 

নির্বাচন কমিশনার পক্ষ থেকে জানানো হয় সুষ্ঠু ভোট গ্রহণে লক্ষ্যে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃংখলা থাকবে পর্যাপ্ত। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category