• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

মতলবে এসইএল মডেল একাডেমিতে বার্ষিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

Lovelu / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চান্দ্রাকান্দি এসইএল মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ষষ্ঠ শ্রেণির নবীন বরণ ও মেধাবৃত্তি পুরস্কার ২০২৪ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী-২০২৫) দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন এস ই এল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের এমডি ইঞ্জি. মোহাম্মদ আব্দুল আউয়াল।

 

প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন ও সহকারী শিক্ষিকা মরিয়ম আক্তারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, তৃণমূল সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী লিয়াকত আলী চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তার হোসেন, এসইএল মডেল একাডেমির পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান রাকিব, ৯ম শ্রেনীর শিক্ষার্থী তাসলিমা আক্তার, ৭ম শ্রেনীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রমুখ।

 

প্রধান অতিথি ইঞ্জ. আব্দুল আউয়াল বলেন, একজন আলোকিত মানুষ গড়তে উন্নত মানের শিক্ষার বিকল্প নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা। যা এস ই এল মডেল একাডেমি প্রতিশ্রুতি দেয়। কারণ এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে ভালো মানুষ হিসেবে শিশুদেরকে গড়ে তোলার জন্য।

 

তিনি আরো বলেন,ছেলে মেয়েদের মাঝে আদর্শ ছড়িয়ে দিতে হবে, মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে। তাদের সামনে এমন কিছু করা যাবে না যাতে খারাপ কিছু শিখে। প্রতিটি শিশুর মেধা অত্যন্ত পরিস্কার, তাই তাদের সামনে ভালো কিছু করতে হবে যাতে তারা ভালোটাই শিখে। তাদেরকে ভালো মানুষ হতে সহায়তা করতে হবে।

 

 ইঞ্জি. আব্দুল আউয়াল আরও বলেন, যার বাড়ি যেখানেই হোক না কেন বাংলাদেশী হিসেবে  সবারই দায়িত্ব আছে সমাজ বিনির্মানে কাজ করা। তাই আমি অনুরোধ করব সকলেই সকলের জায়গায় থেকে সমাজ আলোকিত করতে এগিয়ে আনবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category