• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

শ্রীনগরে ফুলে ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত

Lovelu / ১৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকী:

শ্রীনগরে ফুলে ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিল সহ পদ্মার পাড়েফুলে ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত,মৌমাছি গুনগুন করে গান গেয়ে মধু সংগ্রহ করছে ।

কৃষক আব্দুর রহমান এ প্রতিনিধিকে জানান ,তিনি তার জমিতে চৈতা সরিষা বপন করেছেন যা মাঘ মাসের প্রথম সপ্তাহে পাবেন ।
তিনি আরো জানান ,সরিষার জমিতে১৫ অক্টোবর হতে ৩০ শে নভেম্বরের মধ্যে সরিষার চাষ করতে হয়।

এটেল ,দোআঁশ ,বেলে মাটি সহ সব মাটির জমিতেই সরিষা চাষ করা যায় ।যে সব জমিতে পানি আটকে আছে সে সব জমির পানি সরাতে হবে আবার যেসব জমি পানির প্রয়োজন সেসব জমিতে পানি দিতে হবে ।সরিষার বীজ ছোট বলে চার হতে ছয়টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুর করেজমি তৈরি করতে হয়। জমিতে যাতে বড় বড় মাটির ঢেলাও আগাছা না, থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে ।সরিষার সাড়িতে ও ছিটিয়ে উভয় পদ্ধতিতে বীজ বপন করা যায়।সরিষা পাকতে৮০ থেকে ৮৪ দিন সময় লাগে। সরিষার চাষে বিঘা প্রতি খরচ যায়১৫শ হতে ২ হাজার টাকা।প্রতি বিঘা ফলন পাওয়া যায় সাত থেকে আট মন।

সারের ব্যবহার প্রতি হেক্টরে ইউরিয়া ২৬৫ কেজি হতে ২৮০ কেজি,টিএসপি ১৭৫ থেকে ১৮০ কেজি। কেউ মিউডেট অব পটাশ ৫০ থেকে ৬৫ কেজি,জিপসাম ২৫০ থেকে২৯০ কেজি। জমিতে সালফার জিপশাম প্রয়োগে৪০ ভাগউৎপাদন বৃদ্ধি পায়।
জমিতে প্রথমবার যে সার প্রয়োগ করা হবে দ্বিতীয়বার তার অর্ধেক প্রয়োগ করতে হবে। সরিষা বর্তমানে বাজারে প্রতি মন।ভিজা বিক্রি হচ্ছে দুই হাজার টাকা শুকনা তিন হাজার টাকা মন ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category