• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে সাংবাদিকেদর সাথে মতবিনিময় 

সমস্যার সমাধান  এবং সম্ভাবনা কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

Lovelu / ১৩০ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

ইসমত বাহার:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। সোমবার(৬ জানুয়ারি-২০২৫) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ  মিলনায়তন হল রুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, দৈনিক সংবাদের প্রতিনিধি শহিদুল ইসলাম খোকন,দৈনিক বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার জাকির হোসেন বাদশা,দৈনিক প্রিয় চাঁদপুরের ব্যবস্হাপনা সম্পাদক নূর মোহাম্মদ, দৈনিক চাঁদপুর দিগন্তে প্রতিনিধি গোলাম নবী খোকন,দৈনিক চাঁদপুর সংবাদ প্রতিনিধি আব্দুল লতিফ মিয়াজী,দৈনিক জবাবদিহির প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম রানা, প্রেসনিউজ২৪ ডটকমের সম্পাদক আবদুল মান্নান সাগর, টুডে টাইমস ২৪ ডটকমের সম্পাদক তানজিম হাসান মায়াজ, মোঃ মাহফুজুর রহমান,দৈনিক প্রিয় চাঁদপুর নিজস্ব প্রতিনিধি মুরাদুজ্জামান ও গাজী এমদাদুল হক মানিক প্রমূখ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশান(ভূমি)হিল্লোল চাকমা সহ দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম, দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিনিধি জহিরুল হাসান মিন্টু, দৈনিক চাঁদপুর বার্তা মোঃ সাইদুর রহমান শিবলু,এশিয়ানটিভির প্রতিনিধি সুমন আহমেদ, বিজয় টিভি প্রতিনিধি মোঃ কামরুল হাসান রাব্বি, সাংবাদিক শেখ ওমর ফারুক, চাঁদপুর দিগন্ত মতলব প্রতিনিধি মোঃ শামীম মিয়াজী, পাঠক সংবাদ নিজস্ব প্রতিনিধি মোঃ আবুল হোসেন, আব্দুল আউয়াল বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, মতলব উত্তর উপজেলায় আমি নতুন যোগদান করেছি। একটি উপজেলায় সমস্যা এবং সম্ভাবনা দু’টিই থাকে। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান  এবং সম্ভাবনা কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা হবে। এ উপজেলা অবৈধভাবে বালু ও মাটি কাটতে দেওয়া হবে না।  তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করি।

 

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি মতলব উত্তর উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

 

এছাড়া সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলে আস্বস্ত করেছেন।

 

এর আগে তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার এসিল্যান্ড, ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ছিলেন। বিসিএসের ৩৫ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category