• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলব উত্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময় 

সাংবাদিকরা স্বাধীনভাবে লেখনির মাধ্যমে দেশের মানুষের পাশে থাকেন: বিএনপি নেতা আজহারুল হক মুকুল

Lovelu / ১৪৮ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছােসবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল বলেছেন, সাংবাদিকরা স্বাধীনভাবে লেখনির মাধ্যমে দেশের মানুষের পাশে থাকেন। আওয়ামী দুঃশাসনে সে পথ বন্ধ হয়ে গিয়েছিল। তাই সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকরা যাতে অগ্রনী ভুমিকা রাখতে পারে এজন্য আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন।

 

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ছেংগারচর বাজারে অবস্থিত মতলব উত্তর প্রেসক্লাব কার্যালয়ে  সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

তিনি বলেন, জনগণের হাতে রাষ্ট্রের অধিকার ও মালিকানা ফিরিয়ে দিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা একটি যুগপোযোগী রূপরেখা। আমরা জানি এই রূপরেখা ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের অনেক আগেই দেওয়া হয়েছিল।

 

আজহারুল হক মুকুল বলেন, মতলবের সকল শ্রেণি পেশার মানুষকে নিরাপদ রাখতে ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বর্তমানে স্বৈরাচারী আ’লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে বসে যড়যন্ত্র করছে। তারা বিএনপিকে বিতর্কিত করতে চায়।

 

তিনি আরও বলেন, বিএনপির ভাঙ্গিয়ে কেউ অপকর্ম চাঁদাবাজি করলে জানাবেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিবে বিএনপি। আগামী দিনে স্বচ্ছভাবে মতলবকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

 

 দৈনিক ইনকিলাব মতলব প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর কন্ঠের ব্যূরো ইনচার্জ  মাহবুবর আলম লাভলুর সভাপতিত্বে ও দৈনিক প্রিয় চাঁদপুর এর যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুর ইসলাম শান্ত, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ভূ্ঁইয়া, দৈনিক সংবাদের মতলব প্রতিনিধি শহিদুল ইসলাম খোকন, দৈনিক বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার জাকির হোসেন বাদশা, দৈনিক সংবাদ সারাবেলার মতলব প্রতিনিধি তুহিন ফয়েজ, দৈনিক কালবেলার মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম, দৈনিক এশিয়ান টেলিভিশনের মতলব প্রতিনিধি সুমন আহমেদ, দৈনিক প্রিয় চাঁদপুরের বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, দৈনিক জবাবদিহির মতলব উত্তর প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, দৈনিক রুপালী বাংলাদেশের মতলব উত্তর প্রতিনিধি লিয়াকত হোসাইন, প্রিয় চাঁদপুরের মতলব উত্তর প্রতিনিধি গাজী এমদাদুল হক মানিক, ব্যবসায়ী মো. রাসেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category