আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিল সহ বোরো ধানের জমি গুলোতে ধানের চারা রূপনের উপযোগী করতে , তীব্র শীত ও শৈত প্রবাহ , কুয়াশাচ্ছন্ন পরিবেশ কে উপেক্ষা করে বোরো ধানের জমিতে পরিচর্যার কাজ করে করে যাচ্ছেন কৃষক।
কৃষক আব্দুর রহমান এ প্রতিনিধিকে জানান,পৌষ মাসের প্রথম সপ্তাহেই তিনি তার জমিতে বীজতলা হতে বোরো ধানের চারা রোপনকরতে পারবেন জমি পরিচর্যার কাজ শেষ পর্যায়ে ।
তিনি জানান এবার বর্ষার শেষ মুহূর্তে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে তার জমিতে বৃষ্টির পানি থাকায় জমি পরিচর্যা আগাছা পরিষ্কার করতে একটু কষ্ট হলেও এ কাল পানিতে বীজতলা হতে বোরো ধানের চারা রোপন করলে বোরো ধানের চারা ভালো থাকবে এবং নলকূপের পানির জন্য চিন্তা করতে হবে না।
সফল কৃষক আব্দুল খলিল জানান ,তার বোরো ধানের জমির পরিচর্যার কাজ শেষ পর্যায়ে রয়েছে ।আগামী এক সপ্তাহের মধ্যে বোরো ধানের চারা রোপন করতে পারবেন বলে আশাবাদব্যক্ত করলেন।