• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Headline
অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী

আদর্শ শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

Lovelu / ৩১৫ Time View
Update : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ
খেলাধুলা- শারীরিক, মানসিক উন্নয়ন ও মেধা বিকাশে সহায়ক’ এ শ্লোগানে আদর্শ শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। করোনা মহামারির ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত শ্রেণী শিক্ষায় শিক্ষার্থীদের মনোনিবেশ করতে আয়োজিত এ ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।
 ৮ মার্চ ২০২২ মঙ্গলবার সকালে আদর্শ শিশু নিকেতন স্কুল মাঠে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শরীফ মোঃ মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলি জনি, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ হোসাইন, প্রমুখ।
উদ্বোধনকৃত তিনদিন ব্যাপী এ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের প্রথম দিনে স্কুলের অধ্যক্ষ আবদুল লতিফ এর সার্বিক তত্বাবধানে সিনিয়র শিক্ষক এস এম মতিন এর পরিচালনায় ডিসপ্লে প্রদর্শিত হয়েছে। উপাধ্যক্ষ ফালগুলি মজুমদার, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মান্নান ও কাকলী রাণী দাস এর নেতৃবৃন্দ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৯ মার্চ বুধবার সকল শ্রেণির বালক বালিকা ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১০ মার্চ বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজো ইভেন্ট সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category