• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলবে বেপরোয়া ট্রলির ধাক্কায় নিহত ১, আহত ২

Lovelu / ৩৬১ Time View
Update : রবিবার, ৬ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। নিহত রিফাত আহমদ রাফি (১১) উপজেলার বৈথ্যনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে ওটারচর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। আহত জান্নাতী (১৪) উপজেলার মালাইর কান্দি গ্রামের আলী হোসেনের মেয়ে। সে এবার ওটারচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এছাড়াও ট্রলি গাড়ির মালিক শাহআলম (৪৫) ও আহত হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, ৬ মার্চ রবিবার সকাল ৯টার দিকে রিফাত বাজার করতে গজরা বাজারে যায়।আাসর পথে মালাইরকান্দি রাস্তার বাম পাশে তার সাইকেল থামিয়ে দাঁড়িয়ে ছিল। এমন সময় গজরা বাজারের কাঠ ব্যাবসায়ী শাহআলম ও তার ট্রলির ড্রাইভার বেপরোয়া ভাবে চালিয়ে উল্টা দিকে গিয়ে রিফাতকে ধাক্কা দেয় এবং পাশের ঘর থেকে বের হতেই জান্নাতি নামে এক কিশোরীর পায়ের উপর দিয়ে চালিয়ে দেয়। রিফাতকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদুল হাসান তাকে মৃত গোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল বলেন, সকাল সাড়ে নয়টার সময় হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত রাফি নামে একজনকে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা করে তাকে মৃত গোষনা করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মতলব উত্তর থানার এসআই রমিজ। তিনি জানান, রাফি রাস্তার বাম পাশে সাইকেল থামিয়ে দাঁড়িয়ে ছিল। আর জান্নাতি ঘর থেকে বের হয়ে রাস্তায় আসার সময় ট্রলিটি বেপরোয়া ভাবে চালিয়ে উল্টা দিকে গিয়ে রাফি ও জান্নাতকে থাকা দেয়। এতে রাফি মারা যায় ও জান্নাত আহত হয়েছে। ট্রলি গাড়িটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান কামাল বলেন, ঘটনাটি জানারপর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং ট্রলি গাড়িটি জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category