• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

যুবদল নেতা মামুনকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

Lovelu / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

ডেস্ক নিউজঃ

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গ্রেপ্তার হয়ে কারাগারে হৃদরোগে আক্রান্ত নেত্রকোনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল মামুনের চিকিৎসায় দায়িত্ব নিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

মঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধায় মামুনের চিকিৎসায় নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, আমরা বিএনপি পরিবার- এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের চিকিৎসা সহায়তা পেয়ে যুবদল নেতা মামুন আবেগ আপ্লূত হয়ে পড়েন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category