• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

বিতর্কে কেএফটি কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন

Lovelu / ২৩১ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

মতলব দক্ষিণ প্রতিনিধি:

দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’ -এ “দুর্নীতিই যেকোনো রাষ্ট্রের উন্নয়নের প্রধান অন্তরায়” শিরোনামের বিপক্ষে অবস্থান নিয়ে শক্তিশালী দল নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কেএফটি কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

কেএফটি কলেজিয়েট স্কুলের এই বিতর্ক দলে প্রতিনিধিত্ব করেছে প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির তিন শিক্ষার্থী, সানিয়া (দলনেতা), রাহা তাসনিয়া রোজা (১ম বক্তা), এম সায়েম প্রিয়ন্ত (২য় বক্তা)।

আজ (২৫ সেপ্টেম্বর) মতলব দক্ষিণ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গাউছুল আজম পাটোয়ারী, দূর্নীতি প্রতিরোধ কমিটির মতলব দক্ষিণ উপজেলার সভাপতি অধ্যক্ষ মো: রুহুল আমিন খাঁন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং শ্রোতা শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category