• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

মতলবে মুক্তিযোদ্ধাদের আয়োজিত সংবর্ধনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে…. মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

Lovelu / ২৮৭ Time View
Update : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বর্তমান সরকারের আমলেই স্বাধীনতা বিরোধী রাজাকারদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমাদের সকলকে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করতে হবে। তাহলেই এই স্বাধীন বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আমাদের সকলের মিলেমিশে কাজ করতে হবে। বুধবার(২৩ফেব্রুয়ারী)বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের আয়োজিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশের বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কথা সবসময় ভাবেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি চাকুরিতে নিয়োগসহ অন্যান্য সুযোগ সুবিধার বিষয়েও তিনি যথেষ্ট আন্তরিক। আগামীতেও সরকারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের সন্তানদের কল্যাণে ভূমিকা অব্যাহত থাকবে।

তিনি বলেন,বিএনপির সময় বহু রাজাকারের নাম মুক্তিযোদ্ধার তালিকায় উঠানো হয়েছে। সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা। কিন্তু বর্তমান সরকারের আমলে প্রকৃত মুক্তিযোদ্ধারাই সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করছে। মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক ভাতা করেছেন ২০ হাজার টাকা। মুক্তিযোদ্ধাদের দিয়েছেন নতুন বাড়ি। এখন বাড়ি করার জন্য লোনও দিচ্ছেন।

 

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজ্জামেল হকের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ ,মুক্তিযোদ্ধা একেএম রিয়াজ উদ্দিন মানিক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ জাহাঙ্গীর আলম,জেলা মুক্তিযোদ্ধা সহ কমান্ডার ইয়াকুব আলী।

এ সময় মুক্তিযোদ্ধা,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category