• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

ক্রিকেট বল নিক্ষেপে দেশ সেরা রায়গঞ্জের ছাত্রী ইয়াসমিন

Lovelu / ২১৪ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি :

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগীতা ক্রিকেট বল নিক্ষেপে দেশ সেরা হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার স্কুল ছাত্রী ইয়াসমিন।সে উপজেলার নলকা ক্লাস্টারের দত্তকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।তার বাবার নাম এরশাদ আলী।মাতার নাম পারভীন খাতুন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে ক্রীড়া ক্ষেত্রে ক্রিকেট বল নিক্ষেপ ক্যাটাগরিতে বিদ্যালয় থেকে শুরু করে ইউনিয়ন,উপজেলা,জেলা, বিভাগ এমনকি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।ঢাকার শারিরীক শিক্ষা কলেজ মাঠে দেশের ৮ টি বিভাগের বিভিন্ন প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ৫ম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন এ সাফল্য অর্জন করে।

দত্তকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন,জাতীয় পর্যায়ে পদক পেতে যাচ্ছে এ কৃতিত্ব বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক,ম্যানেজিং কমিটি সবার।শুধু তাই নয়,এই গৌরব নলকা ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারি উপজেলা শিক্ষা অফিসার  আব্দুল্লাহ আল মাহমুদ স্যার ও সুযোগ্য রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার  আপেল মাহমুদ স্যার সহ সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের।সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগীতায় আমার বিদ্যালয়ের ছাত্রী ইয়াসমিন ক্রীড়া নৈপুণ্যে জাতীয় পর্যায়ে যাওয়ায় সবাইকে ধন্যবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category