• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

বেগমগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেফতার-৬

Lovelu / ১৮৭ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম:

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রাজ্জাকপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) একই গ্রামের মৃত মোবারক উল্যার ছেলে নুর আলম (৪৩) তাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন খোপ্পা (২৮) আব্দুস সাত্তারের ছেলে মো. সোহেল (৩০) মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ রহিম (৩৪) মৃত আবুল হোসেনের ছেলে আনিসুর রহমান (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকানে জুয়ার আসরে অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে ৬ জুয়াড়িকে আটক করা হয়। এসময় ১ বান্ডেল তাস ও নগদ ২ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category