• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

বিরামপুর পুলিশ বক্স ও বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

Lovelu / ২৪৬ Time View
Update : সোমবার, ২৭ মে, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর):

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রায়গপুর ইউনিয়নের টাটকপুর ডিবি নামক স্থানে পুলিশ বক্স ও বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্ভোদন করেন জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম বার।

(২৭ মে সোমবার) দুপুরে উক্ত কার্যালয় উদ্বোধন কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম (ক্রাইম এন্ড অফস), সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম বিরামপুর সার্কেল, অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার, সংশ্লিষ্ট বিট অফিসার শফিকুল ইসলাম (শাকিল), পলিপ্রায়গপুর ইউপির চেয়ারম্যান রহমত আলী, কাটলা ইউপির চেয়ারম্যান ইউনুস আলী, বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকবর হোসেন, যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন সরকার সহ এলাকাবাসী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম বার বলেন, জনগনকে নিরাপত্তা দিতে পুলিশ সব সময় আপনার দোরগোড়ায়। চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধ দমন,এছাড়াও মহাসড়কে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এই পুলিশ বক্স সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে পাশে থাকার আহবান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category