• শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

ক্যাসিনোকান্ডের সেলিম প্রধানের কান্ড

রূপগঞ্জের বিস্মিল্লাহ আড়তদারদের ভয়ভীতি ও জিম্মি করে দুই কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

Lovelu / ২৩০ Time View
Update : রবিবার, ২৬ মে, ২০২৪

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার বিস্মিল্লাহ আড়তদারদের উপর চাপ সৃষ্টি, ভয়ভীতি ও জিম্মি করে ক্যাসিনোকান্ডের সেলিম প্রধান ও তার নিয়োজিত সন্ত্রাসী কর্তৃক দুই কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে ও প্রদানকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করেছে আড়তদাররা। ২৬মে রবিবার ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় তারা এ মানববন্ধন করে।

মানববন্ধনপূর্বক বিস্মিল্লাহ আড়তের মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আড়তের মালিক মজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন আড়তের পরিচালক আয়ুব আলী, ব্যবস্থাপক মামুনুর রহমান, আড়তদার আল আমিন, মাহবুব আলম, কাজল হোসেন, কবির হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিস্মিল্লাহ প্রধান আড়ত ও জাপান-বাংলা আড়তের নামে আড়তদারদের কাছ থেকে অবৈধভাবে ক্যাসিনোকান্ডের সেলিম প্রধান ও তার নিয়োজিত সন্ত্রাসীরা দুই কোটি টাকা চাঁদা আদায় করেছে। চুক্তি ভঙ্গ করে জমির মালিক ক্যাসিনোকান্ডের সেলিম প্রধান বিসমিল্লাহ পাইকারি কাঁচাবাজার ও ফলের আড়ত লাভজনক হওয়ায় চুক্তিভঙ্গ করে জমির মালিক ক্যাসিনোকান্ডের সেলিম প্রধান ও তার নিয়োজিত সন্ত্রাসীরা আড়তটি দখলে নেওয়ার পাঁয়তারা করছে। পাইকারি কাঁচাবাজার ও ফলের আড়ত, মুদিমনোহরী, আদা, রসুন, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ৩৫০টি দোকান রয়েছে। আড়তদারকে জিম্মি করে ১০হাজার টাকা থেকে ৫০হাজার টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করেছে। আড়তের কয়েকটি দোকানের ক্যাশবাক্স ভাংচুর করে লুটপাট করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় জিডি করলেও পুলিশ কোন প্রদক্ষেপ গ্রহণ করে নি।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকা প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category