• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

শ্রীনগর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

Lovelu / ২৭৬ Time View
Update : বুধবার, ২২ মে, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী:

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে ২২ মে সকাল ১১ টায় মুন্সীগঞ্জের শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), শ্রীনগর উপজেলার উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর MIPS প্রকল্পের সহায়তায় পিএফজি, শ্রীনগর উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। পিএফজি’র জৈষ্ঠ্য সদস্য আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য পাঠ করেন পিএফজি’র অ্যাম্বাসেডর মোঃ জাহাঙ্গীর খান। মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, সিরাজ‌দিখান উপ‌জেলা পিএফ‌জি অ‌্যাম্বা‌সেডর এমদাদুল হক পলাশ, কো-‌অ‌র্ডি‌নেটর রত্না হাওলাদার, শ্রীনগর পিএফ‌জির পিস অ‌্যাম্বা‌সেডর এসএমএ খা‌লেক, পিস অ‌্যাম্বা‌সেডর দেওয়ান আবুল হা‌শেম, পিস অ‌্যাম্বা‌সেডর ডাঃ মাসুম খান ডালু, কো-অ‌র্ডি‌নেটর জ‌সিম মোল্লা, ‌শ্রীনগর প্রেস ক্লা‌বের সভাপ‌তি মোঃ আরিফ হো‌সেন টিপু।

 

নির্বাহী সদস‌্য আছিয়া আক্তার রুমু, বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ মোশারফ হো‌সেন মৃধা, আশরাফ হো‌সেন মিলন, মোঃ নুরুল আমীন, মোঃ র‌ফিকুল ইসলাম শাহজাহান, মোঃ রমজান হো‌সেন, মোঃ রুহুল আমীন হুমায়ুন, মোঃ এমদাদ হো‌সেন মাস্টার, মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার, মোঃ জা‌কির হো‌সেন মাস্টার, সংবাদিক আল আমীন, শেখ আসলাম, মোঃ ফরহাদ হো‌সেন জ‌নি, মোঃ তা‌রিকুল ইসলাম, আব্দুল মান্নান সিদ্দিকী, মোঃ স‌ফিকুল ইসলাম মোড়ল, মাওলানা আরিফ বিল্লাহ, মোঃ শামছুল ইসলাম নয়ন, মোঃ র‌নি মেম্বার, মে‌াঃ আজিম খান, মোঃ শ‌হিদুল ইসলাম বাবু, মোঃ আরিফুল ইসলাম বু‌লেট, সে‌লিনা চৌধুরী, ফ‌রিদা বেগম, রা‌শিদা বেগম প্রমূখ।

 

উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, নারী প্রতিনিধি, যুব প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, জন প্রতিনিধি, পিএফজি’র নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকগণ নিজ নিজ প্রত্যাশা এবং প্রার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চান।

মত বিনিময় সভায় উপস্থিত হয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী ওয়াহিদুর রহমান জিঠু (আনারস) ছাড়াও ভাইস চেয়ারম্যান প্রার্থী এড‌ভো‌কেট মোঃ কামরুল হাসান (টিউবও‌য়েল), মোঃ মাছুম মোল্লা (মাইক), মোঃ মাহবুব আলম, ডিউ (বই), মোঃ কামরুজ্জান মৃধা কামরুল (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেহেনা বেগম (হাঁস),
মর্জিনা বেগম মুন্নি (ফুটবল), মোসাঃ সামছুন নাহার (প্রজাপতি), ফিরুজা বেগম (কলস) ভোটারদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন। প্রার্থীগণ একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে সবার্ত্মক সহযোগিতা করার অঙ্গীকার প্রদান করেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category