শহিদুল ইসলাম খোকন :
মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয় মানব কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ও মতলব স্পোটিং ক্লাবের আয়োজন প্রাত্তন খেলোয়াড়দের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। শুক্রবার ১৭ মে বিকেলে মতলব উত্তর উপজেলা ( প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম) মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রাত্তন খেলোয়াড়দের নিয়ে সবুজ দল ও লাল দল খেলে। প্রথমে সবুজ দল ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৯ উইকেট ৮৭ রান করে। পরে লাল দল ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে বিজয় নিশ্চিত করে। পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
ছেংগারচর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমান উল্লাহ সরকারের সভাপতিত্ত্বে বক্তব্য দেন – ২নং ওয়ার্ড কাউন্সিলর হারিস খান, কবি ও সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ জাতীয় মানব কল্যান ফাউন্ডেশনের সহ-সভাপতি মিসেস আরিফা আক্তার, মুখপাত্র দেওয়ান দিপু, ছেংগারচর কলেজ ছাত্রলীগ নেতা আলভী শাকিল প্রমুখ।