• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলব উত্তরে মহান মাতৃভাষা দিবস পালনকল্পে প্রস্তুতি সভা

Lovelu / ২৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তরে মহান ২১শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারি কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান জুয়েল, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোঃ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, সমবায় কর্মকর্তা মোঃ ফারুক আলম, সমাজসেবকা কর্মকর্তা আনিছুর রহমান তপু, সহকারি শিক্ষা অফিসার মোঃ মাহফুজ মিয়া সহ সকল কর্মকর্তাবৃন্দ, ইউপি সচিব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

আসন্ন মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের ব্যাপারে উন্মুক্ত আলোচনা করা হয়েছে। সবাই সু-শৃঙ্খলভাবে স্বাস্থ্য বিধি মেনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ সকল কার্যক্রমে অংশ গ্রহন করবেন। পরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, যারা এখনো প্রথম ডোজ টিকা নেননি তারা আগামী ২৬ ফেব্রুয়ারীর মধ্যে টিকা নিয়ে নিবেন। ২৬ ফেব্রুয়ারীর প্রথম ডোজ টিকা প্রদান কার্যক্রম বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category