• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

বিরামপুরে ১৭ মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ!

Lovelu / ২৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

মোঃ আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর):

সদ্য ঘোষিত দাখিল পরীক্ষায় ৫০ ভাগের নিচে পাশ করা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ১৭টি মাদ্রাসাকে ফলাফল বিপর্যয়ের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

ঘোষিত ফলাফলে জানা গেছে, বিরামপুর উপজেলায় ২২টি মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবার দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে খয়েরবাড়ী দাখিল মাদ্রাসা থেকে ২৪জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাশ করেনি। পক্ষান্তরে মুকুন্দপুর ফাজিল মাদ্রাসা, কাটলা দাখিল মাদ্রাসা, দক্ষিণ শাহাবাজাপুর দাখিল মাদ্রাসা, পলিপ্রয়াগপুর দাখিল মাদ্রাসা ও বিরামপুর পৌরসভা দাখিল মাদ্রাসা ব্যতিত অবশিষ্ট ১৬ মাদ্রাসা থেকে অর্দ্ধেকের কম শিক্ষার্থী পাশ করেছে। এই ফলাফল বিপর্যয়ের প্রেক্ষিতে সাত দিনের মধ্যে উপযুক্ত কারণ দর্শানোর জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মÐল মোট ১৭ মাদ্রাসাকে ১৩মে নোটিশ প্রদান করেছেন।

 

নোটিশ প্রাপ্ত মাদ্রাসা সমূহ হচ্ছে, খয়েরবাড়ী দাখিল মাদ্রাসা (০%), ঝানজার দাখিল মাদ্রাসা (৪৫%), বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা (৩৯%), হাবিবপুর দাখিল মাদ্রাসা (৪৭.০৫%), বিজুল কামিল মাদ্রাসা (৩৪.২১%), আয়ড়া দাখিল মাদ্রাসা (২৪.৩১%), চতুরপুর দাখিল মাদ্রাসা (৩৪.৬১%), খাঁনপুর দাখিল মাদ্রাসা (২৬.৯২%), পুইনন্দা দাখিল মাদ্রাসা (২৫%), ভবানীপুর দাখিল মাদ্রাসা (৪০.৯০%), কানিকাটাল দাখিল মাদ্রাসা (৩৬.৩৬%), দাউদপুর দাখিল মাদ্রাসা (৪০%), বেপারীটোলা দাখিল মাদ্রাসা (৩৩.৩৩%), চড়াইভিটা দাখিল মাদ্রাসা (৪০%), চকশুলবান দাখিল মাদ্রাসা (৩১.৮১%), বিরামপুর শালবাগান বালিকা দাখিল মাদ্রাসা (৩৪.৬১%) এবং বিরামপুর আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা (১৫.৭৮%)।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মÐল বুধবার (১৫ মে) ১৭ মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category