• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সিরাজগঞ্জে ৩ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বিজয়ী যারা

Lovelu / ২২১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে দু’টিতে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও একটিতে নতুন প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলায় বর্তমান চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, কাজিপুরে খলিলুর রহমান সিরাজী ও বেলকুচিতে আমিনুল ইসলাম সরকার।

বেসরকারি ফলাফলে সিরাজগঞ্জ সদর উপজেলার ১৭১টি ভোট কেন্দ্রের মধ্যে সবকটি ফলাফলে মো. রিয়াজ উদ্দিন ৪৭ হাজার ৮৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল পেয়েছেন ৪৩ হাজার ৯৮৪ ভোট। রিয়াজ উদ্দিন ৩ হাজার ৮২৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এ উপজেলার ভোট কেন্দ্র সংখ্যা ১৭১ ও ভোটার সংখ্যা ৪৫৬২২২ জন।

কাজিপুর উপজেলায় চেয়ারম্যান পদ আবারও বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এ উপজেলার ১২২টি কেন্দ্রের ফলাফলে আনারস প্রতিকে খলিলুর রহমান সিরাজী ৪৫ হাজার ১৩১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম ঘোড়া প্রতীক ভোট পেয়েছেন ২৭ হাজার ৬৮৪ ভোট। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র সংখ্যা ১২২। মোট ভোটার সংখ্যা ২৩৪৫৯৮।

অপরদিকে বেলকুচি উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন মোহাম্মাদ আমিনুল ইসলাম সরকার। তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী বদিউজ্জামান ফকির পেয়েছেন ৪৯ হাজার ৩৫৭ ভোট। এ উপজেলায় মোট কেন্দ্র সংখ্যা ৯৭ ও মোট ভোটার সংখ্যা ২৮৭৪৫২ জন।

গতকাল বুধবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুই একটি অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category