• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

মতলব উত্তরে মহিলা আওয়ামী লীগের বিশাল সমাবেশ 

যোগ্য প্রার্থী নির্বাচন করলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে…….সুবর্ণা চৌধুরী বীণা

Lovelu / ২৪০ Time View
Update : শনিবার, ৪ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :

 

 যদি উন্নয়ন চান তাহলে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে। যোগ্য প্রার্থী নির্বাচন করলে উন্নয়নের ধারা অব্যহত থাকবে। আগামী ৮ মে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতিকের মোহাম্মদ মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতিকের রিয়াজুল হাসান রিয়াজ হলো যোগ্য প্রার্থী। তাই তাদের বিজয়ী করতে হবে। 

 

শনিবার ৪ঠা মে বিকেলে উপজেলার মোহনপুরে মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যেগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সুর্বনা চৌধুরী বিণা একথা বলেন।

 

মহিলা সমাবেশে সফল করতে ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন থেকে ৭/৮ হাজার মহিলা নেতাকর্মীরা উপস্থিত হন এবং ঘোড়া ও টিউবওয়েলকে বিজয়ী করতে জোট বাদেন।

সমাবেশ আসা ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুন নেছা মিলি বলেন, মতলব উত্তর মহিলা আওয়ামীলীগের অভিভাবক হচ্ছেন বিনা চৌধুরী। মহিলা আওয়ামীলীগকে সুসংগঠিত করে রেখেছেন। তার ডাকে আমরা হাজার হাজার মহিলা একত্রিত হয়েছি।

আমরা মানিককে ঘোড়া মার্কার ও রিয়াজকে টিউবওয়েল মার্কার ভোট দিবো। কারন তারা যোগ্য প্রার্থী।

 

দূর্গাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন বেগম জানান, উন্নয়ন ও শান্তির লক্ষে আমাদের পছন্দের প্রার্থী মানিককে ঘোড়া মার্কার ও রিয়াজকে টিউব ওয়েল মার্কার ভোট দিয়ে জয়যুক্ত করবো।

 

সাদুল্লাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আমেনা বেগম বলেন, মানিক ও রিয়াজ সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তি। তাদের বিজয়ী করলে সাধার মানুষদের তারা মূল্যায়ন করবে।

উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আকলিমা বেগম বলেন, সুর্বনা চৌধুরী বিনার নেতৃত্ব উপজেলা মহিলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ। পছন্দের মার্কা ঘোড়া ও টিউবওয়েলকে বিজয়ী করতে এক হয়েছি।

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফের সভাপতিত্ত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফের পরিচালনায় আরো বক্তব্য দেন- মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, সদস্য রাধেশ্যাম বাবু চান্দু, ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতিকের রিয়াজুল হাসান রিয়াজ, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক ও বিনা প্রতিদন্ধীতায় বিজয়ী লাভলী চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category