• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

Lovelu / ২৪৫ Time View
Update : শুক্রবার, ৩ মে, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি :

চাউল কলের বয়লার বিস্ফোরণ সিরাজগঞ্জের কামারখন্দে ফজল আলী (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে।

আজ শুক্রবার ( ৩ মে) সকালে উপজেলার জামতৈল পশ্চিম পাড়ার মেসার্স আজাহার চালকলে এ ঘটনা ঘটেছে।

নিহত ফজল আলী জামতৈল পশ্চিম পাড়া গ্রামের রবিয়াল হোসেনের ছেলে।

আহতরা হলেন, জামতৈল পশ্চিম পাড়ার মৃত পলান শেখের ছেলে জহুরুল শেখ (২৬) এবং কর্ণসূতি পশ্চিম পাড়ার মৃত সুরুত মন্ডলের ছেলে জিন্নাহ মন্ডল (৩০)।

জানা যায়, সকালে ধান সিদ্ধ করার সময় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হয়। এতে
একজনের মৃত্যু হয়েছে। দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহত ফজলের ভাই আসলাম হোসেন জানান, মেসার্স আজাহার চালকলে ধান সিদ্ধ করার এক পর্যায়ে বয়লার বিস্ফোরণে ফজল গুরুতর আহত হয়।

প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেসার্স আজাহার চালকলের স্বত্বাধিকারী আজাহার আলী বলেন, কয়েক দিন আগে বয়লারের পাইপ পরিবর্তন করা হয়েছে। বয়লার কেন বিস্ফোরণ হলো বুঝতে পারছি না।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের পরিদর্শক ইমরুল কায়েস জানান, মেসার্স আজাহার চালকলে বয়লার বিস্ফোরণের ঘটনার খবর পেয়েছি। বয়লারের বিষয়টি পরিবেশ অধিদপ্তর ও কলকারখানা অধিদপ্তর দেখে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমনুল হক জানান, বয়লার বিস্ফোরণে আহত তিনজন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। দুইজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়ে। এদের মধ্যে ফজল নামে এক শ্রমিকের মুখের অনেকাংশ থেতলে গিয়ে রক্ত খরনে মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা জানান, মেসার্স আজাহার চালকলে বয়লার বিস্ফোরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে পরিদর্শন করে তদন্ত কমিটি গঠন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category