• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থী

Lovelu / ২৪৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর):

বন্ধুর পড়ে যাওয়া ব্যাগ তুলতে গিয়ে দিনাজপুর জেলার বিরামপুর রেলষ্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বকুল হোসেন (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর।

 

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সোয়া ৯টার দিকে বিরামপুর রেলষ্টেশনে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বকুল হোসেন (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হওয়ার এ ঘটনা ঘটে।

 

ট্রেনের ধাক্কায় নিহত শিক্ষার্থী বকুল হোসেন (১৫)
বিরামপুর উপজেলার হাবিবপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র এবং হাবিবপুর গ্রামের মেহেদুল ইসলামের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসা শিক্ষার্থী বকুল হোসেন বন্ধুদের সাথে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বিরামপুর স্টেশনে চিলাহাটি এক্স্রপ্রেস ট্রেনে ওঠে। ঘটনাক্রমে তার এক বন্ধুর ব্যাগ ট্রেন থেকে নিচে পড়ে যায়। বন্ধুর পড়ে যাওয়া ঐ ব্যাগটি তুলতে নিচে যায় বকুল হোসেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেলস্টেশন অতিক্রম করাকালে বকুল ট্রেনের ধাক্কায় গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জান্নাতুন ফেরদৌস তাকে মৃত: ঘোষণা করেন।

 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, এঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে এবং মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category