• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর সাথে ফতেপুর পশ্চিম ইউনিয়ন নেতা কর্মীদের মতবিনিময় সভা 

Lovelu / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

শহিদুল ইসলাম খোকন : 
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজের সাথে মতবিনিময় করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ। বৃহস্পতিবার ২৫ এপ্রিল বিকেলে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নত দাখিল মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
এসময় বক্তব্যে দেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতিকের মোহাম্মদ মানিক দর্জি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য, ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউভওয়েল প্রতিকের রিয়াজুল হাসান রিয়াজ।
তারা বলেন, আমরা যদি নির্বাচিত হই তাহলে মতলব উত্তরে উন্নয়নের পরিবর্তন হবে। সর্বক্ষেত্র উন্নয়ন করে আধুনিক মতলব গড়বো।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়মীলীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকারের সঞ্চালনয় আরও বক্তব্য দেন- উপজেলা আওয়ামীলীগ নেতা মুনছুর আহমেদ বকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু সালেহ মুহাম্মদ খোরশেদ আলম, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নূরমোহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, উপজেলা যুবলীগের সদস্য রেদোয়ান খন্দকার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা, বোরহান উদ্দিন, ইউপির সংরক্ষিত মহিলা সদস্য পারভীন আক্তার, উপজেলা শেখ রাসেল শিশু কিশোরের সাবেক সভাপতি মানিক বাগ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জি. সোলায়ান তপু, উপজেলা ছাত্রলীগের সদস্য যুবায়ের আহমদ জনি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন বেপারি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইন্জি. ফখরুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আমিনুল ইসলাম, জেলা মোটরশ্রমিক লীগের সভাপতি মাসুদ সরকার,ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসন কাজল, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামজিদ পাটোয়ারী রিয়াদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category