• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সলঙ্গায় ৯৪ ব্যাচ প্রাক্তণ শিক্ষার্থীদের মিলন মেলা

Lovelu / ৩২৫ Time View
Update : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি :

চাকরি,ব্যবসাসহ পারিবারিক নানা কাজে শৈশব,ছাত্র জীবনের বন্ধুদের সাথে তেমন যোগাযোগ হয়ে ওঠে না। তাই তো সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে “এসএসসি ৯৪ ব্যাচ সিরাজগঞ্জ”এর প্রাক্তণ শিক্ষার্থী বন্ধুরা একত্রিত হবার প্রত্যয়ে ঈদুল ফিতরের পর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়।

স্কুল জীবনের স্মৃতি ফিরে পেতে ৯৪ ব্যাচ প্রাক্তণ শিক্ষার্থীরা গত ১৩ এপ্রিল চিরচেনা এ বিদ্যাপিঠে তাদের পদচারনায় যেন মিলন মেলায় পরিনত হয়।

পরিচয় পর্ব,স্মৃতিচারণ,আনন্দ ফুর্তি,কুইজ প্রতিযোগীতা, সঙ্গীতানুষ্ঠান, প্রীতিভোজ,সেলফি তোলা আর আড্ডায় কাটে সারাদিন।আর এই আনন্দ উৎসবের মাঝেই ২৯/৩০ বছর আগের স্কুল জীবনের অতীত কথা তাদের মনে করে দেয়।

৯৪ ব্যাচ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের এডমিন প্যানেল জাহিদ হাসান রতন,কে এম আল আমিন,সাইফুল, আমিনুল, মাহমুদুল, কাশেম, উদয় সেলিম,শফিকুল ইসলাম খোকনসহ অনেকের যোগাযোগ, উদ্যোগ ও কঠোর পরিশ্রমে অনুষ্ঠানটির আয়োজন করা সম্ভব ও সফল ভাবে সম্পন্ন হয়েছে।

শৈশব বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আয়োজন প্রতি বছরই করা হবে এডমিন প্যানেল জানান। ১৯৯৪ সালে এসএসসি পাশের উচ্চ শিক্ষা সম্পন্ন করে সিরাজগঞ্জ ৯৪ ব্যাচের সদস্যরা অনেকেই ডাক্তার, উকিল,ওসি, সাংবাদিক, পুলিশ,শিক্ষক, শ্রমিক,ব্যবসায়ী,ক্যাডারসহ দেশের বিভিন্ন গুরুত্বপুর্ণ পদে সুপ্রতিষ্ঠিত হয়েছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,প্রাক্তণ শিক্ষার্থী রতন, আলামিন,ডা: কাজুলী।

সম্মানিত অতিথি হিসেবে সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি ও সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category