• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি,ছয় লক্ষাধীক টাকার মালামাল লুট

Lovelu / ২৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল মাহমুদের গুতিয়াবো গ্রামের বাড়িতে ৩ এপ্রিল বুধবার ভোরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। চোরেরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দু’টি মোবাইল ফোন, ৫ ভরি স্বর্ণালংকার, হীরের নাকফুল ও নগদ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। আশপাশের লোকজন টের পেয়ে চোরদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

রূপগঞ্জ থানা এসআই পরেশ বাগচী ও মারুফ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে রাসেল মাহমুদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য আশুলিয়া শিল্প পুলিশ পরিদর্শক (ওসি) নাজমুল ইসলামের রূপগঞ্জের জাঙ্গীর গ্রামের বাড়িতে গত মাসে চুরির ঘটনা ঘটে। রমজান মাসের শুরু থেকে রূপগঞ্জের বিভিন্ন গ্রামে ও মহাসড়কের পরিবহনে স্থানে স্থানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। এ নিয়ে এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে।

রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, রূপগঞ্জ থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। গত এক মাসে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িতদের আইনের আওতায় নেয়া হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য অপরাধীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category