• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

রুমা সেনা জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ

Lovelu / ২৪০ Time View
Update : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বান্দরবান প্রতিনিধি:

 ৩০ মার্চ ২০২৪ (শনিবার) রুমা উপজেলার বেথেল পাড়া এবং মুনলাই পাড়ায় স্থানীয় জনসাধারণের সু-চিকিৎসার জন্য ২৮বীর রুমা সেনা জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

এ সময় রুমা উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের শিশু ও মহিলাসহ সর্বমোট ৩০০ জনকে মেডিকেল সহায়তা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। উক্ত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ বীর রুমা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ক ম আরাফাত আমিন, পিএসসি। পাশাপাশি আরো উপস্থিত ছিলেন চিকিৎসা নিতে আসা বিভিন্ন সম্প্রদায়ের ৩০০ জনসাধারণ ও ইলেক্ট্রনিকস/প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রুমা জোনের জোন কমান্ডার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কতৃক রুমা জোনে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category