• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নৈশ প্রহরীর লাশ

Lovelu / ১৮২ Time View
Update : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নূরুল ইসলাম (৬০) নামের এক নৈশ প্রহরী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি কক্ষে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তবে এটি হত্যা নাকি আত্নহত্যা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই।

জানা যায়, নূরুল ইসলাম সিরাজগঞ্জ পৌরসভার কোল গয়লা মহল্লার বাসিন্দা। তিনি প্রায় ৩০ বছর ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

অফিস সহকারী আতিকুল ইসলাম আতিক বলেন, আমরা বৃহস্পতিবারে একসাথে অফিস করেছি। সে নৈশপ্রহরী হওয়ায় প্রতিদিন অফিসেই থাকত। আজ সন্ধ্যার দিকে অফিসে গিয়ে তার জানালার দিকে তাকিয়ে দেখি সে তার রুমের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়েছে। পরে স্যারকে বিষয়টি জানিয়েছি।

এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদ বলেন, এ বিষয়টি আমি জানার পরই থানায় অবহিত করেছি। তারা বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা মরদেহ উদ্ধারের কাজ করছে। তবে এটি আত্নহত্যা না হত্যা সেটা এখন বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category