আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন লস্করপুরে একটি অরাজনৈতিক সংগঠন ড্রিম ওয়েলনেসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ২৯শে মার্চ শুক্রবার লস্করপুর বাইতুন নূর জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল এ উপস্থিত ছিলেন ড্রিম ওয়েলনেসের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফয়সাল হোসাইন রবিন, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির লস্কর, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ হানজালা, সহ সভাপতি মোঃ ইয়াসিন, সাধারণ সম্পাদক মোঃ ফারদিন হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ নাজমুল বিন কামাল, প্রচার সম্পাদক মোঃ কাজী রুবেল, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হাতেম আলী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, লস্করপুর এইচ কে ইউ আলিম মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন সুরুজ বেপারী, উক্ত মসজিদের সম্মানিত সভাপতি মোঃ আইয়্যুব কাড়াল, সহ সভাপতি মো সায়েদ কাজী, সাধারণ সম্পাদক কফিল উদ্দীন মোড়ল সহ আরো অনেক সম্মানিত ব্যাক্তিবর্গ।
অত্র মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ খাইরুল ইসলাম এর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন, কুরআন তিলাওয়াত করেন মাওলানা মোঃ খাইরুল ইসলাম প্রমুখ।