• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

Lovelu / ২২২ Time View
Update : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ শে মার্চ উপজেলা মডেল মসজিদ হল রুমে আমন্ত্রিত অতিথিদের বরণ করেনরিপোর্টার্স ইউনিটের সভাপতিমোহাম্মদ নাসির উদ্দিন, সঞ্চালনায় সাধারণ সম্পাদক এইচ আই লিংকন মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তিলওয়াত করেন সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির অন্যতম সদস্য মোঃ রুবেল বেপারী।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মহিউদ্দীন আহমেদ, সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন, সিরাজদিখান বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির নেতা আব্দুল কু্দ্দুস ধীরেন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আওলাদ হোসেন মৃধা, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক , ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মঈনলু ইসলাম নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড্যভোকেট তাহমিনা আক্তার তুহিন, আরো উপস্থিত থাকেন প্রশাসনিক কর্মচারি, সামাজিক সংগঠন ও ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা ও প্রধান শিক্ষক, ছাত্রদল, যুবদল, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছা সেবক লীগ, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব নাসির উদ্দিন বলেন সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটি সিরাজদিখান উপজেলার সাংবাদিকদের একটি সংগঠন। সংগঠনটি শুরু থেকে স্থানীয় সাধারণ মানুষদের কথা ভেবে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। ইতোমধ্যে এই সংগঠনটির মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, অসহায় শীতর্থ মানুষের মাঝে কম্বল বিতরণ, বিভিন্ন অপরাধ প্রতিরোধে কিশোর গ্যাং, ইভটিজিং প্রতিরোধ ও মাদক-সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category