• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Headline
ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু

জিপিএ-৫ পেয়েছে ৯১ জন

মতলব উত্তরে এইচএসসিতে পাশের হার ৯৮.৯৬% ও আলিমে ৯৭.৬৬%

Lovelu / ৪৪৭ Time View
Update : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

 

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় বিগত পরীক্ষার ফলাফলকে পিছনে ফেলে এবার সেরা সাফল্যে অর্জন করেছে। এইচএসসিতে পাশের হারে দেখিয়েছে চমক। বেড়েছে জিপিএ-৫।

এবার পরীক্ষায় এইচএসসিতে পরীক্ষা দিয়েছে ২হাজার ৩ শত ১১ জন, পাশ করেছে ২ হাজার ২ শত ৮৪ জন, পাশের হার ৯৮.৯৬%, জিপিএ-৫ পেয়েছে ৯১ জন। আলিম পরীক্ষা দিয়েছে ১৮৬ জন, পাশ করেছে ১৮১ জন ও পাশের হার ৯৭.৬৬% জন,জিপিএ-৫ পেয়েছে ২ জন।

এবার এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে ছেংগারচর সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজে মোট ৪১৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৪১৪ জন ও পাশের হার ৯৯.৫২%। জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। নাউরী কলেজ থেকে মোট ৩৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩৪৯জন ও পাশের হার ৯৯.১৫%,জিপিএ-৫ পেয়েছে ১১ জন। সুজাতপুর কলেজ থেকে মোট ১৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৬৪জন, পাশের হার ৯৮.২০% ও জিপিএ-৫ পেয়েছে ৪ জন, শরীফ উল্যাহ হাই স্কুল এন্ড কলেজ মোট ৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৮৩জন ও পাশের হার ১০০%। আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় থেকে মোট ১৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৪৮জন ও পাশের হার ৯৮.৬৭%জিপিএ-৫ পেয়েছে ২ জন। মুন্সী আজিম উদ্দিন ডিগ্রী কলেজ থেকে মোট ২২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২২৩ জন ও পাশের হার ৯৮.৬৭%,জিপিএ-৫ পেয়েছে ২ জন। কালিপুর হাইস্কুল এন্ড কলেজ থেকে মোট ১৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৮৬ জন ও পাশের হার ৯৮.৪২%,জিপিএ-৫ পেয়েছে ২ জন। নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজ থেকে মোট ৩৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩৪৪জন ও পাশের হার ৯৯.৭১%,জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। লুধুয়া হাই স্কুল এন্ড কলেজ থেকে মোট ১৮২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৭৯জন ও পাশের হার ৯৮.৩৫%,জিপিএ-৫ পেয়েছে ৩ জন। জীবগাওঁ জে.হক ইচ্চ বিদ্যালয় কলেজ থেকে মোট ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৪৮জন ও পাশের হার ৯৭.৯৬%,জিপিএ-৫ পেয়েছে ২জন।

দি কাটার একাডমি থেকে মোট ৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৫৫জন ও পাশের হার ১০০%,জিপিএ-৫ পেয়েছে ১৬জন। ধনাগোদা তালতলি হাই স্কুল এন্ড কলেজ থেকে মোট ৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৯১জন ও পাশের হার ৯৮.৯১%।

আলিম পরীক্ষায় ফরাজীকান্দি আল ওয়াসিয়ে কামিল মাদ্রাসা থেকে মোট ২৭ জন অংশগ্রহণ করে পাশ করেছে ২৪জন ও পাশের হার ৯৬%। নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসা থেকে মোট ২৯ জন অংশগ্রহণ করে পাশ করেছে ২৯ জন ও পাশের হার ১০০%,জিপিএ-৫ পেয়েছে ১ জন। হাশিমপুর আলীম মাদ্রাসা থেকে মোট ২০ জন অংশগ্রহণ করে পাশ করেছে ১৮ জন ও পাশের হার ৯০%। বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট ৩৭ জন অংশগ্রহণ করে পাশ করেছে ৩৭ জন ও পাশের হার ১০০%,জিপিএ-৫ পেয়েছে ১ জন। সাড়ে পাঁচআনী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট ৫২ জন অংশগ্রহণ করে পাশ করেছে ৫২ জন ও পাশের হার ১০০%। লবাইরকান্দি আলআমিন আলীম মাদ্রাসা থেকে মোট ২১ জন অংশগ্রহণ করে পাশ করেছে ২১ জন ও পাশের হার ১০০%।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category