• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

নকলায় অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

Lovelu / ২২৩ Time View
Update : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় আসাদুজ্জামান আসাদ (১৭) নামে এক অটোরিক্সাচালকের মরদেহ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ। ১৩ মার্চ বুধবার সকালে ২ নং নকলা ইউনিয়নের সেফাকুড়ি ব্রীজের পাশে মাটি চাপা দেওয়া অবস্থায় আসাদের মরদেহ উদ্ধার করা হয়।

আসাদের বাড়ি ২ নং নকলা ইউনিয়নের দক্ষিণ নকলা শিববাড়ি গ্রামে। তার ফজলুর রহমানের । আসাদ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে নকলা থানা পুলিশ।

আটক হওয়া ব্যাক্তিরা হলেন দক্ষিণ নকলা গ্রামের মজিবর মিয়ার ছেলে হামিদুল ইমলাম ওরফে খোকন (২৪), গণপদ্দী ইউনিয়নের পূর্ব গজারিয়া গ্রামের আবু হানিফের ছেলে নুর নবী (২১), নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামের আশকর আলীর ছেলে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২২) এবং নকলা পৌরসভার চান মিয়ার ছেলে মিলন মিয়া (২৪)।

পারিবারিক সূত্র জানায় ১১ মার্চ সোমবার দুপুরে আসাদ অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে নকলা ইউনিয়নের ধনাকুশা বাজারে অটো মেরামত করে বাজারের পাশে ভগ্নিপতির বাড়িতে রাতের খাবর খেয়ে অটোরিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। রাত ১০টার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায় এবং তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান আটক হওয়া ব্যাক্তিরা ১১ মার্চ সোমবার রাতে অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে নকলা উত্তর বাজার নালিতাবাড়ী মোড় থেকে আসাদের অটোরিক্সাটি ভাড়া করে। পরে তাঁরা অটোরিক্সা করে পাকা সড়কে নালিতাবাড়ী উপজেলার দিকে যাওয়ার পথে নকলা উপজেলার সেফাকুড়ি ব্রীজের কাছে ধামনা সড়কে অটোরিক্সাটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। কিন্তু আসাদ বাঁধা দিলে তাঁরা আসাদকে হত্যা করে তার মরদেহ ভরাটকৃত একটি জমিতে মাটি চাপা দিয়ে অটোরিক্সাটি নিয়ে নালিতাবাড়ীর দিকে পালিয়ে যায়।

পরে অটোরিক্সাটি বিক্রির উদ্দেশ্যে নালিতাবাড়ির তিনআনি বাজার হয়ে যাওয়ার পথে ১২ মার্চ মঙলবার ভোরে অটোরিক্সার চার্জ শেষ হয়ে যায়। বিষয়টি নালিতাবাড়িী থানা পুলিশের নজরে এলে তাদের সন্দেহ হয় এবং অটোরিক্সা চোর ভেবে খোকন, নবী, জাহিদ ও মিলনকে অটোরিক্সাসহ আটক করে থানায় নিয়ে আসে।

এখবর ছড়িয়ে পড়লে আসাদের বাবা ফজলুর রহমান নালিতাবাড়ী থানায় গিয়ে পুলিশের উদ্ধার করা অটোরিক্সা এবং আটক খোকনের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনটি তাঁর নিখোঁজ ছেলের বলে সনাক্ত করেন।

পরে আটককৃতদের দেওয়া তথ্য মতে নকলা থানা পুলিশ সেফাকুড়ি ব্রীজ সংলগ্ন এলাকায অভিযান জালিয়ে মাটি চাপা দেওয়া অবস্থায় আসাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়া আসে।

এব্যাপারে নকলা থানায় মামলা হয়েছে। পুলিশ আসাদের মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে এবং আটকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category