• রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

বৃত্তকলা একাডেমি প্রকাশনীর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবি মিলন মেলা অনুষ্ঠিত

Lovelu / ১২৭ Time View
Update : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর:

বৃত্তকলা একাডেমি প্রকাশনীর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক মিলন মেলা, কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ শুক্রবার বিকেলে নান্দাইল উপজেলার সুরাটি বাজার সংলগ্ন বাতুয়াদী গ্রামে ওই অনুষ্ঠান হয়।

কবি মো: জবায়দুল হক জাবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কবি,সংগঠক ও সাংবাদিক এ এম ফিরোজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি, কথাসাহিত্যিক ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিটিআই ইন্সট্রাক্টর কবি রাকিব হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল, ইউপি সদস্য সোহরাব উদ্দিন মেম্বার, রসুলপুর গনপাঠাগারের প্রতিষ্টাতা পরিচালক কবি হৃদয় হাসান মোস্তাফিজ, কবি নাঈম ইসলাম বাঙালি, কবি মামুন বিন হারুন, কবি ওসমান সিরাজী, কবি মাসুদ হাসান প্রমুখ।

বৃত্তকলা একাডেমি প্রকাশনীর কর্ণধার কবি ও কথাসাহিত্যিক অনুষ্ঠান আব্দুল্লাহ আল মাহদী এর ব্যবস্থাপনায় অনুষ্ঠান পরিচালনা করেন কবি মাহবুবুল আলম। এসময় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কবি সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।

আগত উপস্থিত সকল কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃতি করেন এবং অতিথিদের উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা শেষে রাতব্যাপী বাউল গানের আয়োজন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category